পরিক্ষামুলক কুড়িগ্রাম ১আসনে জামায়তের নিরঙ্কুশ জয়

কুড়িগ্রাম ১আসনে জামায়তের নিরঙ্কুশ জয়

 


এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভুরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়ি পাল্লা প্রতীকে অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান রানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩১৯ ভোট।

রিটার্নিং অফিসার এর কার্যালয় সূত্রে জানা যায়, সংসদীয় আসন ২৫ কুড়িগ্রাম-১ আসনে নাগেশ্বরী উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ‍্যা ৩ লাখ ৪৯ হাজার ৬৮৭ জন।

এর মধ্যে দাঁড়ি পাল্লা প্রতীক পায় ৯২ হাজার ৫৯৮ ভোট। ধানের শীষ প্রতীক পেয়েছে ৬৯ হাজার ১২৯ ভোট।

আর ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ‍্যা সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫৩২ জন।

এর মধ্যে দাঁড়িপাল্লা ৪৬ হাজার ৯০০ ধানের শীষ ৫৩ হাজার ১৯০।

এছাড়াও কুড়িগ্রাম-১ আসনে লাঙ্গল প্রতীকে মোস্তাফিজুর রহমান- ৫০ হাজার ৩৯২ ভোট, হাতপাখা প্রতীকে হারিসুল বারি রনি- ৩৮ হাজার ৬৭০ ভোট ,গোলাপ ফুল প্রতীকে আব্দুল হাই- ২ হাজার ৮৬৯ ভোট ও ট্রাক প্রতীকে বিন ইয়ামিন মোল্লা-২২৬ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

কুড়িগ্রাম-১ আসনে মোট ভোটার সংখ‍্যা ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন।

আগের বার্তা পরের বার্তা

Contact Form